রোববার, ২৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আটক ৪০ বছর বয়সী ব্যক্তি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ফুলবাড়ী থানাধীন কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

সড়কে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কুটি চন্দ্রখানা গ্রামের আনছার আলীর বাঁশঝাড়ের সামনে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত: ডিবি

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা প্রক্রিয়াধীন

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।

Image

#মাদকবিরোধীঅভিযান #কুড়িগ্রাম #ফুলবাড়ী

চেকপোস্ট

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ফুলবাড়ী থানাধীন কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

সড়কে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কুটি চন্দ্রখানা গ্রামের আনছার আলীর বাঁশঝাড়ের সামনে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত: ডিবি

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা প্রক্রিয়াধীন

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত