শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খুলনা সদর থানাধীন বাবুখান রোডে অবস্থিত সন্ধানী ক্লিনিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ক্লিনিকের বিপরীত দিক থেকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে প্রফেসর ডা. মো. কুতুবউদ্দিন মল্লিকের চেম্বার ও অভ্যর্থনাকক্ষে (রিসিপশন) ভাঙচুর চালায়। হঠাৎ গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা রাস্তা থেকে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ক্লিনিক লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬