রোববার, ২৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম তামিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাদাওড়ি মহল্লায় অভিযান চালায়। এ সময় ২০ পিস ইয়াবাসহ তামিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তামিম বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের নাগেরখানা মহল্লার মৃত মোর্শেদ আলমের ছেলে।

এ ঘটনায় ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বানিয়াচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৮।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শনিবার (২৪ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে থানা-পুলিশ দিন-রাত কাজ করছে।

চেকপোস্ট

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত