হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে বন বিভাগের অভিযানে শাহিন চৌধুরী করাতকল থেকে ৬ টুকরো আকাশমণি গোল কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের পরিমাণ ৮ ঘনফুট। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক কাম স্টেশনের কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় পুটিজুরী বন বিট কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা অভিযানে অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের সময় পুটিজুরী এলাকার শাহিন চৌধুরী করাতকলে আকাশমণি গোল কাঠ মজুত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুটিজুরী বন বিট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুটিজুরী বন বিট কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে করাতকলটিতে অভিযান চালানো হয়। সেখানে আকাশমণি গোল কাঠ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে পড়েন বলে তিনি জানান।
তিনি আরও জানান, জব্দ করা কাঠ পুটিজুরী বন বিট কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশনায় বিভাগজুড়ে বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে গাছ, কাঠ ও বাঁশ সংগ্রহ এবং পাচার রোধে বন বিভাগের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬