বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নিরাপত্তায় র‍্যাব-সেনা-পুলিশ মাঠে থাকবে

কুরবানির পশুর হাটে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

ছবি: সংগৃহীত

আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বুধবার (৬ মে) সকালে রাজধানীর Gabtoli Cattle Market পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কুরবানির পশু আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও হাট ব্যবস্থাপনায় আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পশু পরিবহনের সময় মানুষের ভোগান্তি ও যানজট এড়াতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষের দেওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

#কুরবানিরহাট #গাবতলি_হাট #চাঁদাবাজি_বিরোধী_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুরবানির পশুর হাটে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বুধবার (৬ মে) সকালে রাজধানীর Gabtoli Cattle Market পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কুরবানির পশু আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও হাট ব্যবস্থাপনায় আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পশু পরিবহনের সময় মানুষের ভোগান্তি ও যানজট এড়াতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষের দেওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত