বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জবাব না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কুবিতে ভিসি-ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগসহ নানা দাবিতে মানববন্ধন করেছে ‘সচেতন শিক্ষার্থী’রা। বুধবার ৬ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে এনআইডি সংক্রান্ত মামলায় গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি করেন। আবাসিক হলের নানা ভোগান্তি নিরসনের দাবিও জানান তারা।

বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফ হোসেন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এবং মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সাগর আহমেদ বলেন, নানা অভিযোগ ওঠার পরও প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি আরও জানান, ট্রেজারারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা তদন্ত করা জরুরি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্বে বহাল থাকা শিক্ষার্থীদের জন্য অপমানজনক। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অভিযোগগুলোর সঠিক জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

#কুবি #মানববন্ধন #শিক্ষার্থী_আন্দোলন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুবিতে ভিসি-ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগসহ নানা দাবিতে মানববন্ধন করেছে ‘সচেতন শিক্ষার্থী’রা। বুধবার ৬ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে এনআইডি সংক্রান্ত মামলায় গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি করেন। আবাসিক হলের নানা ভোগান্তি নিরসনের দাবিও জানান তারা।

বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফ হোসেন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এবং মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সাগর আহমেদ বলেন, নানা অভিযোগ ওঠার পরও প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি আরও জানান, ট্রেজারারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা তদন্ত করা জরুরি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্বে বহাল থাকা শিক্ষার্থীদের জন্য অপমানজনক। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অভিযোগগুলোর সঠিক জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত