মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

৩৩/১১ কেভি উপকেন্দ্রের উদ্বোধন

বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে নোবিপ্রবিতে উপকেন্দ্র

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনীতে অতিথিরা। ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র চালুর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্মিত ৩৩০০০/১১০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, নতুন উপকেন্দ্র চালুর ফলে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন হবে। এতে নোবিপ্রবির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, জাতীয় গ্রিডের সমস্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া এই উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় থাকবে। এর ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম আরও নির্বিঘ্ন হবে।

উপকেন্দ্র উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ. মোহাম্মদ শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পবিস সোনাপুরের ডিজিএমসহ নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রম আরও নির্বিঘ্নভাবে পরিচালনা করা সম্ভব হবে।

#নোবিপ্রবি #নোয়াখালী #বিদ্যুৎউপকেন্দ্র

চেকপোস্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে নোবিপ্রবিতে উপকেন্দ্র

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র চালুর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্মিত ৩৩০০০/১১০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, নতুন উপকেন্দ্র চালুর ফলে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন হবে। এতে নোবিপ্রবির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, জাতীয় গ্রিডের সমস্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া এই উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় থাকবে। এর ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম আরও নির্বিঘ্ন হবে।

উপকেন্দ্র উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ. মোহাম্মদ শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পবিস সোনাপুরের ডিজিএমসহ নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রম আরও নির্বিঘ্নভাবে পরিচালনা করা সম্ভব হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত