কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়। মেলার প্রতিপাদ্য ছিল জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও অন্যান্য ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জানতে ও গ্রহণ করতে পেরেছেন।
মেলায় হেল্পডেস্কের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান ও বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি নাগরিকদের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
আয়োজকরা জানান, ভূমিসেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও ডিজিটাল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬