শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনওর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি : চেকপোস্ট

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম

শনিবার ২৩ এপ্রিল সকালে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা

সভায় বক্তব্য দেন কালীগঞ্জ থানা–র অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন্দ এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামাদ, কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানজট নিরসন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, দুর্নীতি ও মাদক নির্মূলসহ অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলা সম্ভব।

#আইনশৃঙ্খলা #কালীগঞ্জ #গাজীপুর

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম

শনিবার ২৩ এপ্রিল সকালে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা

সভায় বক্তব্য দেন কালীগঞ্জ থানা–র অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন্দ এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামাদ, কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানজট নিরসন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, দুর্নীতি ও মাদক নির্মূলসহ অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলা সম্ভব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত