সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি জানান, আদালতের জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে আইভীকে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্রে জানা গেছে, এর আগে আদালত থেকে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছালে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
মামলাগুলোর মধ্যে ৯টি জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। এছাড়া গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।
গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া এসব মামলায় জামিন পাওয়ার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬