মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় যুক্তিতর্ক ১৭ মে

ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ নির্ধারণ করেন বলে নিশ্চিত করেছেন মামলার দায়িত্বরত প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। তারা সবাই বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ সাক্ষীর জেরা শেষ হওয়ার পর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করা হয়।

এর আগে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গত বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় আসামিরা পরিকল্পনা, নির্দেশনা ও প্ররোচনার মাধ্যমে ভূমিকা রাখেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয়ভাবে আন্দোলন দমন, সহিংসতা উসকে দেওয়া এবং বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রাষ্ট্রপক্ষ আরও দাবি করেছে, এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

মামলায় এখন পরবর্তী ধাপ হিসেবে ১৭ মে থেকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন।

#ওবায়দুলকাদের #মানবতাবিরোধীঅপরাধ #আন্তর্জাতিকট্রাইব্যুনাল

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় যুক্তিতর্ক ১৭ মে

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

২০২৪ সালের গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ নির্ধারণ করেন বলে নিশ্চিত করেছেন মামলার দায়িত্বরত প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। তারা সবাই বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ সাক্ষীর জেরা শেষ হওয়ার পর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করা হয়।

এর আগে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গত বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় আসামিরা পরিকল্পনা, নির্দেশনা ও প্ররোচনার মাধ্যমে ভূমিকা রাখেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয়ভাবে আন্দোলন দমন, সহিংসতা উসকে দেওয়া এবং বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রাষ্ট্রপক্ষ আরও দাবি করেছে, এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

মামলায় এখন পরবর্তী ধাপ হিসেবে ১৭ মে থেকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত