বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে অগ্রগতি

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ ডিএমপি কমিশনারকে

ছবি: চেকপোস্ট

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার বিচার কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ৭ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্বপ্না আক্তার নামে একজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই ভবনে বসবাস করছিল ভুক্তভোগীর পরিবার। সম্প্রতি অভিযুক্ত পরিবার পাশের ফ্ল্যাটে ভাড়া আসে। ঘটনার দিন সকালে শিশুটিকে স্কুলে পাঠানোর সময় খোঁজাখুঁজি করতে গিয়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

#পল্লবী #শিশুনির্যাতন #ঢাকানিউজ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ ডিএমপি কমিশনারকে

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার বিচার কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ৭ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্বপ্না আক্তার নামে একজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই ভবনে বসবাস করছিল ভুক্তভোগীর পরিবার। সম্প্রতি অভিযুক্ত পরিবার পাশের ফ্ল্যাটে ভাড়া আসে। ঘটনার দিন সকালে শিশুটিকে স্কুলে পাঠানোর সময় খোঁজাখুঁজি করতে গিয়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত