প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তিন সহোদরা। তারা হলেন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তাদের বাবা কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক এবং মা গৃহিণী শাহিনা আক্তার।
২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই তিন বোন মেধাবী, শান্ত ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণের ফলেই তারা এই গৌরবময় সাফল্য অর্জন করেছে।
বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। অন্যদিকে তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তিন কন্যার এই অসাধারণ অর্জনে শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সন্তানের সাফল্যে গর্বিত বাবা-মা সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিকতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের জন্যই গর্বের নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক ও অনুসরণীয় দৃষ্টান্ত।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬