রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার বিশাল গরু

ঈদ হাটের বড় আকর্ষণ ‘কালো পাহাড়’: গোপালগঞ্জে বিশাল ৪২ মণের গরু

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবারের ঈদুল আজহা উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক বিশালাকৃতির গরু—নাম ‘কালো পাহাড়’। প্রায় ৪২ মণ ওজনের এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটি ইতোমধ্যে কোরবানির হাটে বড় আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে।

মাথা ও পেছনের অংশ সাদা হলেও পুরো শরীর কুচকুচে কালো এই গরুটির উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। সাড়ে পাঁচ বছর বয়সী এই গরুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে বলে জানিয়েছেন খামারি।

কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের পশু চিকিৎসক ও খামারি মনিরুজ্জামান মৃধা দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই গরুটিকে লালন-পালন করে আসছেন। তিনি জানান, কোনো কৃত্রিম মোটাতাজাকরণ ছাড়াই গমের ভুসি, চালের গুঁড়া, খড় ও ভুট্টার পাউডার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিশাল আকৃতি ও আকর্ষণীয় গঠনের কারণে ‘কালো পাহাড়’ এখন পুরো এলাকার আলোচনার বিষয় হয়ে উঠেছে। কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কর্মজীবনে জেলায় এমন বড় গরু দেখা যায়নি। তাদের মতে, এবারের ঈদে কোরবানির হাটে ‘কালো পাহাড়’ই হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ।

প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং গরুটিকে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে, যাতে ন্যায্য মূল্য পাওয়া যায়।

#কালো_পাহাড় #কোরবানির_গরু #ঈদুল_আজহা_হাট

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

ঈদ হাটের বড় আকর্ষণ ‘কালো পাহাড়’: গোপালগঞ্জে বিশাল ৪২ মণের গরু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবারের ঈদুল আজহা উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক বিশালাকৃতির গরু—নাম ‘কালো পাহাড়’। প্রায় ৪২ মণ ওজনের এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটি ইতোমধ্যে কোরবানির হাটে বড় আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে।

মাথা ও পেছনের অংশ সাদা হলেও পুরো শরীর কুচকুচে কালো এই গরুটির উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। সাড়ে পাঁচ বছর বয়সী এই গরুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে বলে জানিয়েছেন খামারি।

কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের পশু চিকিৎসক ও খামারি মনিরুজ্জামান মৃধা দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই গরুটিকে লালন-পালন করে আসছেন। তিনি জানান, কোনো কৃত্রিম মোটাতাজাকরণ ছাড়াই গমের ভুসি, চালের গুঁড়া, খড় ও ভুট্টার পাউডার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিশাল আকৃতি ও আকর্ষণীয় গঠনের কারণে ‘কালো পাহাড়’ এখন পুরো এলাকার আলোচনার বিষয় হয়ে উঠেছে। কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কর্মজীবনে জেলায় এমন বড় গরু দেখা যায়নি। তাদের মতে, এবারের ঈদে কোরবানির হাটে ‘কালো পাহাড়’ই হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ।

প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং গরুটিকে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে, যাতে ন্যায্য মূল্য পাওয়া যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত