বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বেচাকেনা বাড়াতে সরকারের কাছে আবেদন

ঈদে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি

সমিতির পক্ষ থেকে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। রোববার (৩ মে) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এক সভায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরে আলোচনার ভিত্তিতে তা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়, যা ব্যবসায়ীরা মেনে চলছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে বছরে এই সময়টাতেই বেচাকেনা কিছুটা বাড়ে। তাই দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন।

এছাড়া বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলার আয়োজনের কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও অভিযোগ করা হয়। এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রি হওয়ায় স্থানীয় দোকানগুলোতে ক্রেতা কমে যাচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিনিময়ে ঈদের পর টানা ৭ দিন মার্কেট বন্ধ রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন সমিতির নেতারা।

#ঈদবাজার #মার্কেট_টাইম #ব্যবসায়ীদের_দাবি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঈদে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি

সমিতির পক্ষ থেকে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। রোববার (৩ মে) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এক সভায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরে আলোচনার ভিত্তিতে তা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়, যা ব্যবসায়ীরা মেনে চলছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে বছরে এই সময়টাতেই বেচাকেনা কিছুটা বাড়ে। তাই দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন।

এছাড়া বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলার আয়োজনের কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও অভিযোগ করা হয়। এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রি হওয়ায় স্থানীয় দোকানগুলোতে ক্রেতা কমে যাচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিনিময়ে ঈদের পর টানা ৭ দিন মার্কেট বন্ধ রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন সমিতির নেতারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত