মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

১৬৬১১৩ হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান

ঈদে পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: চেকপোস্ট

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে তিনি জানান, কোরবানির সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। অভিযোগ জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ঈদুল আজহার আগে ও পরে সাতদিন পুলিশ সদরদপ্তরে মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট থাকবে।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকপক্ষ সম্মত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

#ঈদউলআজহা #পশুরহাট #চাঁদাবাজিবিরোধীঅভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঈদে পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে তিনি জানান, কোরবানির সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। অভিযোগ জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ঈদুল আজহার আগে ও পরে সাতদিন পুলিশ সদরদপ্তরে মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট থাকবে।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকপক্ষ সম্মত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত