বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ঢাকায় হকার বসতে দেওয়া হবে না

ফুটপাতে হকার বসলেই মালামাল জব্দ, হবে মামলা: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ছবি : সংগৃহীত

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অনুমোদিত স্থানের বাইরে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ ও মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম, অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করা হয়েছে। এসব অনুমোদিত এলাকার বাইরে, জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজধানীর সব হকারকে সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আসতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে পারবেন না। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে এবার থেকে সঙ্গে সঙ্গে মালামাল জব্দের পাশাপাশি সরাসরি মামলা করা হবে।

হকারদের নোটিশ দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি জানান।

পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে কর দেন, তারা নগর ব্যবস্থাপনা নিয়ে কী চান সেই বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

পরিদর্শনের সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। ওয়াসাসহ সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনার কথা জানান তিনি। 

#ডিএসসিসি #ঢাকার_হকার #ফুটপাত_দখল

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফুটপাতে হকার বসলেই মালামাল জব্দ, হবে মামলা: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অনুমোদিত স্থানের বাইরে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ ও মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম, অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করা হয়েছে। এসব অনুমোদিত এলাকার বাইরে, জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজধানীর সব হকারকে সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আসতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে পারবেন না। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে এবার থেকে সঙ্গে সঙ্গে মালামাল জব্দের পাশাপাশি সরাসরি মামলা করা হবে।

হকারদের নোটিশ দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি জানান।

পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে কর দেন, তারা নগর ব্যবস্থাপনা নিয়ে কী চান সেই বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

পরিদর্শনের সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। ওয়াসাসহ সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনার কথা জানান তিনি। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত