বেড়া উপজেলার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে কাজিরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১:৩০টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
সভায় ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ফিটনেসবিহীন নৌযান চলাচল ও অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ করা, ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি বন্ধে কঠোর নজরদারি এবং সার্বক্ষণিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন।
প্রধান অতিথি ঈদের সময় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘাটে কোনো ধরনের অনিয়ম বা যাত্রী হয়রানি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬