আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনসহ আগের ও পরের কয়েক দিনে সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় রয়েছে, যার প্রভাবে আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে।
ঈদের আগের দিন থেকে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে দেশের অধিকাংশ অঞ্চলে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
ঈদের দিন ও পরের দিনেও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টির মাঝেও কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬