ইসলামী ব্যাংকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পুর্নাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২২ সেপ্টেম্বর সকালে মহানগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম খুলনার উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্যে রাখেন, ব্যাংকের গ্রাহক হারুন অর রশীদ, কাজী মাহফুজুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, রবিউল আলম বাদল, মো: ইমামুল শেখ, হায়দার আলী নিরু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন চুড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময়ে ব্যাংকটিকে অস্থিতিশীল করে তোলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ২০১৭ সালে এস আলম গ্রুপের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তরের পর থেকেই ব্যাংকটি দীর্ঘস্থায়ী সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল।
ছাত্র- জনতার গন- অভুত্থানের পর অন্তবর্তী সরকার ব্যাংকটির পুর্নগঠনের উদ্যোগ নিলেও বর্তমান সময়ে একটি স্বার্থাম্বেষী চক্র ব্যাংক প্রাঙ্গনে নানা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে ব্যাংকটির সুশাসন ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অবিলম্বে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে একটি পুর্নাঙ্গ বোর্ড গঠনের জোর দাবি জানান বক্তারা।
বক্তারা কতৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে উত্থাপিত ৭ দফা দাবি মেনে নেওয়া না হলে সাধারণ গ্রাহক ও অংশীজনদের নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সাধারণ মানুষ যেভাবে রাজপথে রক্ত দিয়েছে, প্রয়োজনে ব্যাংক রক্ষা ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে সেই আন্দোলন কঠিন থেকে কঠিনতম করা হবে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬