সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৪ মে) ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।কেন্দ্রীয় ব্যাংকের চিঠির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়।খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ওই পদ হারান। প্রায় নয় মাস পর আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন তিনি।তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে ব্যাংকিং নীতি, পরিদর্শন, আর্থিক প্রতিষ্ঠান ও এসএমই বিভাগ।এর আগে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পর গত বছরের জুলাইয়ে তিনি দায়িত্ব পান। এদিকে, ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতিতে রোববার পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম