বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ডিজিটাল প্রশাসন ও দ্রুত সেবায় জোর

প্রশাসনে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর: স্বচ্ছতা ও জবাবদিহিতে জোর

ছবি : সংগৃহীত

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন তিনি।

এছাড়া সেবা প্রদান ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সময়োপযোগী ও স্বচ্ছ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেবা প্রক্রিয়াকে হয়রানিমুক্ত রাখতে কঠোর তদারকির নির্দেশনাও দেন তিনি।

#বাংলাদেশ_রাজনীতি #প্রশাসন_সংস্কার #প্রধানমন্ত্রীর_বার্তা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

প্রশাসনে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর: স্বচ্ছতা ও জবাবদিহিতে জোর

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন তিনি।

এছাড়া সেবা প্রদান ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সময়োপযোগী ও স্বচ্ছ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেবা প্রক্রিয়াকে হয়রানিমুক্ত রাখতে কঠোর তদারকির নির্দেশনাও দেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত