রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

পারমাণবিক ইস্যুতে বড় নীতিগত সমঝোতা

ইরান–যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি: ৬ বিলিয়ন ডলার ফেরত, বড় ঘোষণা পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় নতুন অগ্রগতির কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যেই একটি প্রাথমিক সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে।

প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া হবে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পেজেশকিয়ান বলেন, এই সমঝোতা স্মারকের সব দিকই ইরানের স্বার্থে অনুকূল। তিনি আরও দাবি করেন, আলোচনার ইতিবাচক ফল খুব দ্রুতই বিশ্ববাসীর সামনে স্পষ্ট হবে।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, আগে যেসব বিষয় ইরানের জন্য নিষিদ্ধ বলা হয়েছিল, এই চুক্তিতে সেগুলোকে ইরানের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ইঙ্গিত করে তিনি বলেন, এই সমঝোতায় সবচেয়ে বেশি অসন্তুষ্ট ব্যক্তি হবেন তিনিই।

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, ওয়াশিংটনের মূল দাবি হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়াতেই আগেই স্পষ্ট করা হয়েছে যে, ইরান পারমাণবিক বোমা চায় না। তাই এই বিষয়ে লিখিত স্বীকৃতিতেও ইরান সম্মত হয়েছে।

#ইরানযুক্তরাষ্ট্র #আন্তর্জাতিকরাজনীতি #শান্তিচুক্তি

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি: ৬ বিলিয়ন ডলার ফেরত, বড় ঘোষণা পেজেশকিয়ানের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় নতুন অগ্রগতির কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যেই একটি প্রাথমিক সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে।

প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া হবে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পেজেশকিয়ান বলেন, এই সমঝোতা স্মারকের সব দিকই ইরানের স্বার্থে অনুকূল। তিনি আরও দাবি করেন, আলোচনার ইতিবাচক ফল খুব দ্রুতই বিশ্ববাসীর সামনে স্পষ্ট হবে।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, আগে যেসব বিষয় ইরানের জন্য নিষিদ্ধ বলা হয়েছিল, এই চুক্তিতে সেগুলোকে ইরানের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ইঙ্গিত করে তিনি বলেন, এই সমঝোতায় সবচেয়ে বেশি অসন্তুষ্ট ব্যক্তি হবেন তিনিই।

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, ওয়াশিংটনের মূল দাবি হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়াতেই আগেই স্পষ্ট করা হয়েছে যে, ইরান পারমাণবিক বোমা চায় না। তাই এই বিষয়ে লিখিত স্বীকৃতিতেও ইরান সম্মত হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত