যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বন্দরগুলোকে ঘিরে আরোপিত নৌ অবরোধ সময়ের সঙ্গে আরও বিস্তৃত ও কঠোর হচ্ছে। তার ভাষায়, এই অবরোধ এখন শুধু আঞ্চলিক নয়, বরং ধীরে ধীরে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে।
শুক্রবার (২৪ এপ্রিল) পেন্টাগন-এ আয়োজিত এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেনারেল ড্যান কেইন।
হেগসেথ বলেন, “পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের বন্দরে এখন কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারছে না।” তিনি আরও জানান, এই অবরোধের কারণে ইতোমধ্যে ৩৪টি জাহাজ ফেরত পাঠানো হয়েছে।
ইরানের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “তেহরানের সামনে এখনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। তারা চাইলে একটি কার্যকর ও বাস্তবসম্মত চুক্তিতে পৌঁছাতে পারে—সিদ্ধান্ত এখন তাদেরই।”
তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন এই অবরোধ বহাল থাকবে এবং যুক্তরাষ্ট্র কোনো ধরনের তাড়াহুড়ো করে চুক্তিতে যেতে আগ্রহী নয়।
এদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে পোপ লিও-এর সমালোচনাকে গুরুত্ব না দিয়ে হেগসেথ বলেন, “পোপ তার নিজের কাজ করবেন—এতে আমাদের কোনো আপত্তি নেই।”
সূত্র: রয়টার্স

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬