যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের বিষয়ে ইরান আজ রাতেই জবাব দিতে পারে।
স্থানীয় সময় শুক্রবার (৮ মে) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
“আজ রাতে জবাব আসবে। আমরা একটি চিঠি পাওয়ার আশা করছি। এরপর দেখা যাবে কী হয়।”
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেওয়া নতুন প্রস্তাবে কী রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে গতকাল রাতে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন বাহিনীর দাবি, ইরানি ট্যাংকার দুটি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় এই হামলা চালানো হয়। হামলায় জাহাজ দুটি অকেজো হয়ে গেছে বলেও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাত চলে।
মার্কিন হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে তেহরান, যা বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব ফেলে।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেটি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
বর্তমানে নতুন প্রস্তাব নিয়ে ইরানের সম্ভাব্য জবাবকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬