শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যুবসমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান

জ্বালানি সংকট মোকাবিলায় ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্টের আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : চেকপোস্ট

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, মাত্র ৩ থেকে ৫টি গরু কিংবা শতাধিক হাঁস-মুরগি থাকলেও বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব। এ উদ্যোগে সরকার সার্বিক সহযোগিতা করবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদকর্মীদের মাধ্যমে দেশের সর্বস্তরের যুবসমাজকে এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, যুবক-যুবতীরা দেশের অন্যতম সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। প্রায় ৮৩টি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। বায়োগ্যাস প্লান্ট স্থাপনও আত্মকর্মসংস্থান ও সমাজ উন্নয়নের একটি কার্যকর উদ্যোগ।

তিনি বলেন, বায়োগ্যাস প্লান্ট থেকে জ্বালানি গ্যাস ও জৈব সার উৎপাদন হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও কাজ চলছে। ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট গড়ে উঠলে গ্যাস ও সারের পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসনেও সহায়ক হবে। এতে উদ্যোক্তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অন্যদেরও উপকৃত করতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি করা হবে।

যুবসমাজকে বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিগত প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তরুণেরা দেশে থেকেই বৈদেশিক মুদ্রা অর্জন করে স্বাবলম্বী হতে পারেন। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করতে প্রাথমিক বিদ্যালয়েও এ-সংক্রান্ত শিক্ষা কার্যক্রম যুক্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য নীলফামারী জেলার পাঁচ উদ্যোক্তাকে সরকারি ঋণ হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে উদ্যোক্তা মাহবুব মুকুলের বায়োগ্যাস প্লান্টের সরবরাহ কার্যক্রম গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে উদ্বোধন করেন তিনি।

চেকপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের হাবিবুর রহমানের স্ত্রী নিলুফা বেগম, জলঢাকার পশ্চিম গোলমুন্ডার মমিনুর রহমানের স্ত্রী মমতা ইয়াসমিন, ডাউয়াবাড়ির মৃত ময়েজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেন, খারিজা গোলনার ওলিয়ার রহমানের ছেলে ওয়াহিদুজ্জামান এবং কালকেউট মীরগঞ্জের মোশফিকুর রহমানের ছেলে বকুল হোসাইন।

অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক হুমায়ুন কবির, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও উদ্যোক্তা মাহবুব মুকুল বক্তব্য দেন। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের উপপরিচালক বিলগির আলম।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং যুব উদ্যোক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা মতিউর রহমান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে জেলা প্রশাসক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন ও অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন।

Image

#সৈয়দপুর #আমিনুলহক #বায়োগ্যাসপ্লান্ট

চেকপোস্ট

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্টের আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত