বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বিএনপিকে সতর্ক করলেন জামায়াত নেতা

আ.লীগের পথে হাঁটলে বিএনপিরও একই পরিণতি: কড়া হুঁশিয়ারি শাহজাহানের

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শাসনের’ পথ অনুসরণ করলে বিএনপিকেও একই ধরনের রাজনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বিআইএ মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী।

মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তিনি অভিযোগ করেন, জনমতের প্রতিফলন যথাযথভাবে না হওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিশেষ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, ছাত্র ও যুবরাজনীতির নামে সহিংসতা, দখল ও হামলার ঘটনা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

#জামায়াত #বিএনপি #বাংলাদেশরাজনীতি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আ.লীগের পথে হাঁটলে বিএনপিরও একই পরিণতি: কড়া হুঁশিয়ারি শাহজাহানের

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শাসনের’ পথ অনুসরণ করলে বিএনপিকেও একই ধরনের রাজনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বিআইএ মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী।

মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তিনি অভিযোগ করেন, জনমতের প্রতিফলন যথাযথভাবে না হওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিশেষ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, ছাত্র ও যুবরাজনীতির নামে সহিংসতা, দখল ও হামলার ঘটনা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত