বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আড়াই মাস পর ছাত্রদলের পদ ফিরে পেলেন তানভীর বারী হামিম

ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। ছবি : চেকপোস্ট

আড়াই মাস পর আবারও সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দফতর সম্পাদক সহ-সভাপতি পদমর্যাদা মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। পরে ২৭ ফেব্রুয়ারি তাকে শোকজও করা হয়।

শোকজের পর ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

#ঢাবি #ছাত্রদল #তানভীর_বারী_হামিম

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আড়াই মাস পর ছাত্রদলের পদ ফিরে পেলেন তানভীর বারী হামিম

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আড়াই মাস পর আবারও সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দফতর সম্পাদক সহ-সভাপতি পদমর্যাদা মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। পরে ২৭ ফেব্রুয়ারি তাকে শোকজও করা হয়।

শোকজের পর ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত