বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কালীঘাট বৈঠকে কঠোর অবস্থান

আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা ব্যানার্জি

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ না করার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক।

বৈঠকে দলের ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ১০ জন অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা নিয়ে দলের ভেতরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উপস্থিত না থাকা বিধায়কদের নিয়ে দলীয় অবস্থান ও সম্ভাব্য অসন্তোষের প্রশ্নও উঠছে।

সূত্রের দাবি, সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর দলীয় পরিস্থিতি নিয়ে তীব্র চাপের মধ্যে আছেন মমতা। যদিও তিনি দাবি করেন, অতীতেও তিনি একা লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন এবং এবারও দল পুনরায় সংগঠিত হবে।

বৈঠকে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অন্তর্ঘাতকারীদের চিহ্নিত করতে হবে এবং দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর কথাও জানান তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেসব জায়গায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে না, সেখানে অনলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় ভেতরের অস্থিরতা, নির্বাচনী ফলাফল এবং বিধায়কদের অনুপস্থিতি সব মিলিয়ে মমতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলীয় ঐক্য ধরে রাখা।

#পশ্চিমবঙ্গ_রাজনীতি #মমতা_ব্যানার্জি #তৃণমূল_কংগ্রেস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা ব্যানার্জি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ না করার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক।

বৈঠকে দলের ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ১০ জন অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা নিয়ে দলের ভেতরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উপস্থিত না থাকা বিধায়কদের নিয়ে দলীয় অবস্থান ও সম্ভাব্য অসন্তোষের প্রশ্নও উঠছে।

সূত্রের দাবি, সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর দলীয় পরিস্থিতি নিয়ে তীব্র চাপের মধ্যে আছেন মমতা। যদিও তিনি দাবি করেন, অতীতেও তিনি একা লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন এবং এবারও দল পুনরায় সংগঠিত হবে।

বৈঠকে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অন্তর্ঘাতকারীদের চিহ্নিত করতে হবে এবং দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর কথাও জানান তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেসব জায়গায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে না, সেখানে অনলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় ভেতরের অস্থিরতা, নির্বাচনী ফলাফল এবং বিধায়কদের অনুপস্থিতি সব মিলিয়ে মমতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলীয় ঐক্য ধরে রাখা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত