প্রযুক্তি জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কানাডার সফটওয়্যার কোম্পানি Rave, যারা মার্কিন প্রযুক্তি জায়ান্ট Apple-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলায় রেভ আদালতের কাছে তাদের অ্যাপ পুনরায় অ্যাপ স্টোরে চালুর অনুমতি এবং বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছে। রেভ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা একসঙ্গে ভিডিও দেখা এবং তা নিয়ে আলোচনা করতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে চালু থাকলেও বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোরে আর পাওয়া যাচ্ছে না।
রেভের অভিযোগ, ২০২৫ সালে অ্যাপল তাদের অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ আনা হয়েছিল, কোম্পানিটির দাবি—আসল কারণ ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা।
রেভ জানায়, ২০২১ সালে অ্যাপল SharePlay নামে একই ধরনের একটি ফিচার চালু করার পর থেকেই তাদের অ্যাপকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা শুরু হয়। কারণ রেভ মূলত বিজ্ঞাপননির্ভর আয়ের ওপর নির্ভরশীল, যেখানে অ্যাপলের ইন-অ্যাপ পারচেজ কমিশন থেকে তেমন আয় হতো না।
রেভের প্রধান নির্বাহী কর্মকর্তা Michael Pazaratz বলেন, অ্যাপল ভোক্তাদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত করেছে এবং আইফোন ব্যবহারকারীদের অন্যান্য প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও দেখার অভিজ্ঞতায় বাধা সৃষ্টি করেছে।
অন্যদিকে অ্যাপল এসব অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটির দাবি, একাধিকবার নীতিমালা ভঙ্গের কারণে রেভ অ্যাপ সরানো হয়েছে। অ্যাপলের ভাষ্য অনুযায়ী, অ্যাপটিতে পর্নোগ্রাফিক ও পাইরেটেড কনটেন্ট ছড়ানোর অভিযোগ ছিল, এমনকি শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট নিয়েও উদ্বেগ উঠে আসে।
তবে রেভ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, অবৈধ বা ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে তাদের কঠোর নীতি রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, কোনো স্বচ্ছ বা ন্যায্য প্রক্রিয়া ছাড়াই অ্যাপল প্রতিযোগী একটি অ্যাপকে সরিয়ে দিয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬