সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও অনুপ্রেরণার বার্তা

অন্যায়ের বিরুদ্ধে নজরুলই আমাদের প্রধান পাথেয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (২৪ মে) এক বাণীতে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

তিনি বলেন, নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত জাতির জীবন, সংগ্রাম ও চেতনায় অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টি শুধু একটি সময়ের জন্য নয়, বরং সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ী। তাঁর রচনায় মানবতা, স্বাধীনতা এবং ন্যায়বিচারের বার্তা চিরকালীন।

এ বাণীতে তিনি উল্লেখ করেন, ঔপনিবেশিক শাসন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নজরুলের সংগ্রামী চেতনা জাতিকে জাগ্রত করেছে এবং তাঁর সাহিত্য জাতীয় চেতনার ভিত্তি গড়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নজরুলের কবিতা ও গান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তিনি জাতি গঠনে নজরুলের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

জাতীয় কবির জন্মদিনে তিনি সবাইকে অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

#তারেক_রহমান #কাজী_নজরুল_ইসলাম #জাতীয়কবি

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

অন্যায়ের বিরুদ্ধে নজরুলই আমাদের প্রধান পাথেয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (২৪ মে) এক বাণীতে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

তিনি বলেন, নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত জাতির জীবন, সংগ্রাম ও চেতনায় অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টি শুধু একটি সময়ের জন্য নয়, বরং সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ী। তাঁর রচনায় মানবতা, স্বাধীনতা এবং ন্যায়বিচারের বার্তা চিরকালীন।

এ বাণীতে তিনি উল্লেখ করেন, ঔপনিবেশিক শাসন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নজরুলের সংগ্রামী চেতনা জাতিকে জাগ্রত করেছে এবং তাঁর সাহিত্য জাতীয় চেতনার ভিত্তি গড়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নজরুলের কবিতা ও গান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তিনি জাতি গঠনে নজরুলের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

জাতীয় কবির জন্মদিনে তিনি সবাইকে অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত