সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) পৌর শহরের প্রিয়াঙ্গন মার্কেট ও সদর উপজেলার মদনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম মাসুদ। এ সময় সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
দুপুরে প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় একাধিক কাপড়ের দোকানে অভিযান চালানো হয়। প্রথমে ‘মিরর’ নামের একটি কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য আদায় না করতে সতর্ক করা হয়।
পরে ‘এম অ্যান্ড এন’ নামের একটি দোকানে ডিসকাউন্টে কাপড় বিক্রির সময় মূল্যতালিকা ও ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সকাল ১১টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে একটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর উপজেলার মদনপুর (দিরাই সড়ক) এলাকায় অবস্থিত বনফুল প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম মাসুদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত ও শুনানি শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬