চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

২০ আগস্টের মধ্যে জুলাই সনদে মতামত জানাবে বিএনপি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২০ আগস্টের মধ্যে জুলাই সনদে মতামত জানাবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে আগামী ২০ আগস্টের মধ্যে আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি।

রোববার (১৭ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এগুলো পর্যালোচনা করেই মতামত জানানো হবে।”

ইতোমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের নানা প্রস্তাব রাখা হয়েছে।

খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে একমত হলেও সব প্রস্তাবে একমত হয়নি। কিছু রাজনৈতিক দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২০ আগস্টের মধ্যে জুলাই সনদে মতামত জানাবে বিএনপি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে আগামী ২০ আগস্টের মধ্যে আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি।

রোববার (১৭ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এগুলো পর্যালোচনা করেই মতামত জানানো হবে।”

ইতোমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের নানা প্রস্তাব রাখা হয়েছে।

খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে একমত হলেও সব প্রস্তাবে একমত হয়নি। কিছু রাজনৈতিক দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত