বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দূষণে বিপদে নগরবাসী

অস্বাস্থ্যকর বাতাসে ঢাকার নাগরিকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি: চেকপোস্ট

বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়ায় ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত।

বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর লাইভ আপডেট অনুযায়ী, একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Chengdu এবং তৃতীয় স্থানে রয়েছে Beijing

বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই ভয়াবহ বায়ুদূষণের পেছনে প্রধানত দায়ী ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।

AQI সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।

দীর্ঘমেয়াদি এমন দূষণ শ্বাসকষ্ট, ফুসফুসের রোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

#ঢাকারবায়ুদূষণ #AirPollution #স্বাস্থ্যঝুঁকি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

অস্বাস্থ্যকর বাতাসে ঢাকার নাগরিকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়ায় ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত।

বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর লাইভ আপডেট অনুযায়ী, একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Chengdu এবং তৃতীয় স্থানে রয়েছে Beijing

বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই ভয়াবহ বায়ুদূষণের পেছনে প্রধানত দায়ী ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।

AQI সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।

দীর্ঘমেয়াদি এমন দূষণ শ্বাসকষ্ট, ফুসফুসের রোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত