চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বুধবার দুপুরে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, "প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কিন্তু সুনির্দিষ্ট কোনো সময়সূচি বা রোডম্যাপ দেননি। আমরা বলেছি, ডিসেম্বরই নির্বাচনের কাট-অফ টাইম।"

তিনি আরও জানান, দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বুধবার দুপুরে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, "প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কিন্তু সুনির্দিষ্ট কোনো সময়সূচি বা রোডম্যাপ দেননি। আমরা বলেছি, ডিসেম্বরই নির্বাচনের কাট-অফ টাইম।"

তিনি আরও জানান, দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত