চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিক মো: রাহিম হোসেনের দাদীর মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাংবাদিক মো: রাহিম হোসেনের দাদীর মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন পত্রিকা চেকপোষ্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো: রাহিম হোসেনের দাদী মরহুমা রুনি বেগমের আত্মার মাগফিরাত কারণায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ​আজ ২৪ শে ফেব্রুয়ারি মঙ্গলবার (৬ রমজান) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুঘুডিমা গ্রামে কালিতলা সংলগ্ন প্রফেসরের আম বাগানে এই মাহফিলের আয়োজন করা হয়। ​ পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে এলাকার প্রায় ৭০০ জন রোজাদার ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ​ মাহফিলে সভাপতিত্ব করেন ঘুঘুডিমা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মো: শফিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার পাঁচ সন্তান— মো: তাসিবুর রহমান, মো: মতিউর রহমান, মো: রুবেল আলী, মো: বিয়েল আলী ও মো: সোহেল রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক রাহিম হোসেনের সহকর্মীরা উপস্থিত ছিলেন। ​ইফতারের পূর্ব মুহূর্তে মরহুমা রুনি বেগমের আত্মার মাগফিরাত এবং পরকালীন শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাংবাদিক মো: রাহিম হোসেনের দাদীর মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন পত্রিকা চেকপোষ্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো: রাহিম হোসেনের দাদী মরহুমা রুনি বেগমের আত্মার মাগফিরাত কারণায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ​আজ ২৪ শে ফেব্রুয়ারি মঙ্গলবার (৬ রমজান) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুঘুডিমা গ্রামে কালিতলা সংলগ্ন প্রফেসরের আম বাগানে এই মাহফিলের আয়োজন করা হয়। ​ পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে এলাকার প্রায় ৭০০ জন রোজাদার ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ​ মাহফিলে সভাপতিত্ব করেন ঘুঘুডিমা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মো: শফিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার পাঁচ সন্তান— মো: তাসিবুর রহমান, মো: মতিউর রহমান, মো: রুবেল আলী, মো: বিয়েল আলী ও মো: সোহেল রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক রাহিম হোসেনের সহকর্মীরা উপস্থিত ছিলেন। ​ইফতারের পূর্ব মুহূর্তে মরহুমা রুনি বেগমের আত্মার মাগফিরাত এবং পরকালীন শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত