চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

সভ্যতা মুছে ফেলার হুমকির পর ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সভ্যতা মুছে ফেলার হুমকির পর ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক জনগণের প্রতি সাম্প্রতিক হুমকি নিয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি পুরো সভ্যতা আজ বিলীন হয়ে যাবে বলে হুমকি দেন। গুতেরেস বিশ্বাস করেন, নেতারা ধ্বংস ছেড়ে আলোচনার পথ বেছে নিলেই যুদ্ধ বন্ধ করা সম্ভব। মধ্যপ্রাচ্যে ইরানের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে। জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও । মার্কিনীদের গর্বের এফ-১৫ বিমানও ইরানের যোদ্ধারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েই ভূপাতিত করেছেন বলে দাবি তাদের। জাতিসংঘ মহসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের কথা উল্লেখ না করলেও গুতেরেস একটি পুরো সভ্যতাকে রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের বলি হওয়া সংক্রান্ত বক্তব্যে গভীরভাবে উদ্বিগ্ন। মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে বিবিসি উল্লেখ করে, জাতিসংঘ মহাসচিবের মতে, এমন কোনো সামরিক উদ্দেশ্য থাকতে পারে না যা একটি সভ্যতার ভিত্তি পুরোপুরি ধ্বংস করে দেওয়া কিংবা বেসামরিক জনগণের কষ্টভোগ সমর্থন করে। গুতেরেস আরও মনে করেন, যখন নেতারা ধ্বংস ছেড়ে আলোচনার পথ বেছে নেবেন তখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সভ্যতা মুছে ফেলার হুমকির পর ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক জনগণের প্রতি সাম্প্রতিক হুমকি নিয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি পুরো সভ্যতা আজ বিলীন হয়ে যাবে বলে হুমকি দেন। গুতেরেস বিশ্বাস করেন, নেতারা ধ্বংস ছেড়ে আলোচনার পথ বেছে নিলেই যুদ্ধ বন্ধ করা সম্ভব। মধ্যপ্রাচ্যে ইরানের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে। জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও । মার্কিনীদের গর্বের এফ-১৫ বিমানও ইরানের যোদ্ধারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েই ভূপাতিত করেছেন বলে দাবি তাদের। জাতিসংঘ মহসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের কথা উল্লেখ না করলেও গুতেরেস একটি পুরো সভ্যতাকে রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের বলি হওয়া সংক্রান্ত বক্তব্যে গভীরভাবে উদ্বিগ্ন। মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে বিবিসি উল্লেখ করে, জাতিসংঘ মহাসচিবের মতে, এমন কোনো সামরিক উদ্দেশ্য থাকতে পারে না যা একটি সভ্যতার ভিত্তি পুরোপুরি ধ্বংস করে দেওয়া কিংবা বেসামরিক জনগণের কষ্টভোগ সমর্থন করে। গুতেরেস আরও মনে করেন, যখন নেতারা ধ্বংস ছেড়ে আলোচনার পথ বেছে নেবেন তখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত