চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে বের হবেন।

এর আগে, ৬ এপ্রিল সস্ত্রীক স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে, মুক্তির পর সিঙ্গাপুরে চিকিৎসা করাতে হয় তাকে। এরপর থেকে প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হচ্ছে। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বরও তিনি ও তার স্ত্রী একই উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন।

দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় মির্জা ফখরুলের দেশে ফেরার খবরে দলের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে বের হবেন।

এর আগে, ৬ এপ্রিল সস্ত্রীক স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে, মুক্তির পর সিঙ্গাপুরে চিকিৎসা করাতে হয় তাকে। এরপর থেকে প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হচ্ছে। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বরও তিনি ও তার স্ত্রী একই উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন।

দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় মির্জা ফখরুলের দেশে ফেরার খবরে দলের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত