চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ষড়যন্ত্র রুখে দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান-দিনাজপুর-২ আসনের জোট প্রার্থী আফজালুল আনাম

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ষড়যন্ত্র রুখে দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান-দিনাজপুর-২ আসনের জোট প্রার্থী আফজালুল আনাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফজালুল আনাম বলেন, “দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্বাচন বাতিলের একটি গভীর ও গোপন ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, তারা রাষ্ট্র ও জনগণের শত্রু।” নির্বাচনী প্রচারণার শেষ সময়ের কথা উল্লেখ করে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “নির্বাচনে আর মাত্র ৯ দিন বাকি। প্রচারণার সুযোগ আছে মাত্র ৭ দিন। এই স্বল্প সময়ের মধ্যেই আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা খবর পাচ্ছি, উপর মহল থেকে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, নির্বাচন বানচালকারীরা জনগণের শত্রু এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। উঠান বৈঠকে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, সভাপতি, বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন; সাইদুর রেজা মুক্তা চৌধুরী, সভাপতি, ধামইড় ইউনিয়ন শাখাসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক সাধারণ ভোটার বৈঠকে অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ষড়যন্ত্র রুখে দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান-দিনাজপুর-২ আসনের জোট প্রার্থী আফজালুল আনাম

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফজালুল আনাম বলেন, “দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্বাচন বাতিলের একটি গভীর ও গোপন ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, তারা রাষ্ট্র ও জনগণের শত্রু।” নির্বাচনী প্রচারণার শেষ সময়ের কথা উল্লেখ করে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “নির্বাচনে আর মাত্র ৯ দিন বাকি। প্রচারণার সুযোগ আছে মাত্র ৭ দিন। এই স্বল্প সময়ের মধ্যেই আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা খবর পাচ্ছি, উপর মহল থেকে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, নির্বাচন বানচালকারীরা জনগণের শত্রু এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। উঠান বৈঠকে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, সভাপতি, বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন; সাইদুর রেজা মুক্তা চৌধুরী, সভাপতি, ধামইড় ইউনিয়ন শাখাসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক সাধারণ ভোটার বৈঠকে অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত