চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন-ফজলুল হক মিলন 

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন-ফজলুল হক মিলন 
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন। জনগনের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি সুখে-দুঃখে তাদের পাশে থাকবো। কোনো ধরনের চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রভাব খাটিয়ে বিচার সালিশ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে জনগনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। দলের কেউ অপকর্ম করলে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। রবিবার (১লা মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি ফজলুল হক মিলন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মজনু শেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান খান লাভলু, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আমান খান, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধী সমাজ এবং সাধারন জনগন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন-ফজলুল হক মিলন 

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন। জনগনের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি সুখে-দুঃখে তাদের পাশে থাকবো। কোনো ধরনের চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রভাব খাটিয়ে বিচার সালিশ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে জনগনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। দলের কেউ অপকর্ম করলে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। রবিবার (১লা মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি ফজলুল হক মিলন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মজনু শেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান খান লাভলু, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আমান খান, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধী সমাজ এবং সাধারন জনগন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত