চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শবে মেরাজ উপলক্ষে গাইবান্ধা পৌর গোরস্থানে কবর জিয়ারত, দোয়া-খায়ের ও দান-সদকা

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শবে মেরাজ উপলক্ষে গাইবান্ধা পৌর গোরস্থানে কবর জিয়ারত, দোয়া-খায়ের ও দান-সদকা
গাইবান্ধা জেলা প্রতিনিধি , আজ ৩ রা ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ মঙ্গলবার সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। এ উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকার বহু মানুষ তাদের নিকটতম আত্মীয়-স্বজন, পিতা-মাতা, ভাই-বোন ও স্বজনদের কবর জিয়ারত করতে পৌর গোরস্থানে ভিড় করেন। সকাল থেকেই পৌর গোরস্থানে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগতরা কবর জিয়ারত, দোয়া-খায়ের ও দান-সদকার মাধ্যমে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনেকেই কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এদিকে, গোরস্থানের সামনে প্রায় পাঁচ শতাধিক ফকির-মিসকিন জড়ো হয়েছেন। কবর জিয়ারতে আসা ধর্মপ্রাণ মানুষ তাদের মাঝে দান-সদকা বিতরণ করছেন। এতে করে একদিকে যেমন ধর্মীয় অনুশাসন পালন হচ্ছে, অন্যদিকে অসহায় মানুষও উপকৃত হচ্ছেন। প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম পালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, শবে মেরাজের এ পবিত্র রাতে ইবাদত-বন্দেগি, কবর জিয়ারত ও দান-সদকার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন এবং প্রিয়জনদের জন্য দোয়া করছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শবে মেরাজ উপলক্ষে গাইবান্ধা পৌর গোরস্থানে কবর জিয়ারত, দোয়া-খায়ের ও দান-সদকা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গাইবান্ধা জেলা প্রতিনিধি , আজ ৩ রা ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ মঙ্গলবার সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। এ উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকার বহু মানুষ তাদের নিকটতম আত্মীয়-স্বজন, পিতা-মাতা, ভাই-বোন ও স্বজনদের কবর জিয়ারত করতে পৌর গোরস্থানে ভিড় করেন। সকাল থেকেই পৌর গোরস্থানে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগতরা কবর জিয়ারত, দোয়া-খায়ের ও দান-সদকার মাধ্যমে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনেকেই কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এদিকে, গোরস্থানের সামনে প্রায় পাঁচ শতাধিক ফকির-মিসকিন জড়ো হয়েছেন। কবর জিয়ারতে আসা ধর্মপ্রাণ মানুষ তাদের মাঝে দান-সদকা বিতরণ করছেন। এতে করে একদিকে যেমন ধর্মীয় অনুশাসন পালন হচ্ছে, অন্যদিকে অসহায় মানুষও উপকৃত হচ্ছেন। প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম পালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, শবে মেরাজের এ পবিত্র রাতে ইবাদত-বন্দেগি, কবর জিয়ারত ও দান-সদকার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন এবং প্রিয়জনদের জন্য দোয়া করছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত