চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহীদের স্মরণে আলোচনা সভা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহীদের স্মরণে আলোচনা সভা
লাখাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মহিবুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, থানা পুলিশ এর পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক পারভেজ হাসান প্রমূখ। সভায় আলোচকবৃন্দ মহান ভাষা আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মায়ের ভাষা বাংলার যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তা যথাযথভাবে সংরক্ষিত ও বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। তাঁরা ভাষা শহীদের স্মরণে ও তাদের শ্রদ্ধা নিবেদন করতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের আহবান জানান।সেই সাথে প্রতিটি শহীদ মিনার এর যথাযথ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে আহবান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহীদের স্মরণে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত