চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে চাঞ্চল্যকর মানছুরা হত্যায় থানায় মামলা, ঘাতক সন্দেহে সাহরিয়ার গ্রেপ্তার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে চাঞ্চল্যকর মানছুরা হত্যায় থানায় মামলা, ঘাতক সন্দেহে সাহরিয়ার গ্রেপ্তার
লাখাই উপজেলার চাঞ্চল্যকর মানছুরা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক সন্দেহে সাহরিয়ার কে গ্রেপ্তার করেছে  পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা যায় সোমবার দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক ( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মুড়িয়াউক গ্রামে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মুড়িয়াউক গ্রামের মৃত দুলাই মিয়ার ছেলে সাহরিয়ার (৪০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক জানান, মৃত মানছুরার মা রওশন আরা বাদী হয়ে সোমবার  অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার দায়েরের পরিপ্রেক্ষিতে আমরা তদন্তে নেমে পড়ি। গ্রেপ্তারকৃত আসামীকে যদিও সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তদুপরি এই মামলার ঘটনার সাথে আটক আসামীর সংশ্লিষ্ট আছে মর্মে তথ্য উপাত্ত পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামী কে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে গত শুক্রবার মৃত মানছুরা মুড়িয়াউক গ্রামের পূর্ব দিকে হাওরে ঘাস কাটতে গেলে ওই দিনি সে বাড়ীতে না আসায় মানছুরা পিতা কেনু মিয়া সহ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করার পর থাকে না  পাওয়া  যায় নি। পর দিন শনিবার সকালে হাওরে সরিষা ক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে থানায়  সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে  মৃতের সুরতহাল তৈরি করে ওই দিনই হবিগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়েছিল। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক বলেন, ডিএনএ-র  পরীক্ষার মাধ্যমে রিপোর্ট আসলে   নিশ্চিত হতে পারব ঘটনার মূল রহস্য।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে চাঞ্চল্যকর মানছুরা হত্যায় থানায় মামলা, ঘাতক সন্দেহে সাহরিয়ার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
লাখাই উপজেলার চাঞ্চল্যকর মানছুরা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক সন্দেহে সাহরিয়ার কে গ্রেপ্তার করেছে  পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা যায় সোমবার দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক ( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মুড়িয়াউক গ্রামে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মুড়িয়াউক গ্রামের মৃত দুলাই মিয়ার ছেলে সাহরিয়ার (৪০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক জানান, মৃত মানছুরার মা রওশন আরা বাদী হয়ে সোমবার  অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার দায়েরের পরিপ্রেক্ষিতে আমরা তদন্তে নেমে পড়ি। গ্রেপ্তারকৃত আসামীকে যদিও সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তদুপরি এই মামলার ঘটনার সাথে আটক আসামীর সংশ্লিষ্ট আছে মর্মে তথ্য উপাত্ত পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামী কে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে গত শুক্রবার মৃত মানছুরা মুড়িয়াউক গ্রামের পূর্ব দিকে হাওরে ঘাস কাটতে গেলে ওই দিনি সে বাড়ীতে না আসায় মানছুরা পিতা কেনু মিয়া সহ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করার পর থাকে না  পাওয়া  যায় নি। পর দিন শনিবার সকালে হাওরে সরিষা ক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে থানায়  সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে  মৃতের সুরতহাল তৈরি করে ওই দিনই হবিগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়েছিল। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক বলেন, ডিএনএ-র  পরীক্ষার মাধ্যমে রিপোর্ট আসলে   নিশ্চিত হতে পারব ঘটনার মূল রহস্য।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত