চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ের বুল্লাবাজার এ ভোক্তা অধিকার এর অভিযানে ৩ মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ের বুল্লাবাজার এ ভোক্তা অধিকার এর অভিযানে ৩ মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড
লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য উৎপাদন,ওজনে কম দেওয়া, খাদ্য পন্যে হাইড্রোজ ব্যবহার ও মিষ্টান্নে পোকা পাওয়া সহ বিভিন্ন ধরনের অপরাধ এর কারণে তিনটি মিষ্টির দোকানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কারচুপির দায়ে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, নোংরা ছানায় কিড়া ও পোকা পাওয়ায় এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে শুভন মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন ও নোংরা পরিবেশের জন্য পবিন্দ্রমিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং অস্বাস্থ্যকরভাবে মিষ্টি রাখায় মোদক মিষ্টান্ন ভাণ্ডার কে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনা কালে ফল ও মিষ্টান্ন ভাণ্ডার সহ সকল দোকানে মূল্য তালিকা দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়ে।রমজান মাসজুড়ে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ের বুল্লাবাজার এ ভোক্তা অধিকার এর অভিযানে ৩ মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য উৎপাদন,ওজনে কম দেওয়া, খাদ্য পন্যে হাইড্রোজ ব্যবহার ও মিষ্টান্নে পোকা পাওয়া সহ বিভিন্ন ধরনের অপরাধ এর কারণে তিনটি মিষ্টির দোকানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কারচুপির দায়ে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, নোংরা ছানায় কিড়া ও পোকা পাওয়ায় এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে শুভন মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন ও নোংরা পরিবেশের জন্য পবিন্দ্রমিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং অস্বাস্থ্যকরভাবে মিষ্টি রাখায় মোদক মিষ্টান্ন ভাণ্ডার কে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনা কালে ফল ও মিষ্টান্ন ভাণ্ডার সহ সকল দোকানে মূল্য তালিকা দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়ে।রমজান মাসজুড়ে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত