চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র, কড়া বার্তা খামেনির

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র, কড়া বার্তা খামেনির
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতিতে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। এমন অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ মার্চ) দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামরিক অভিযান ধীরে ধীরে কমানোর বিষয়টি বিবেচনায় থাকলেও যুদ্ধবিরতির পথে হাঁটছে না ওয়াশিংটন। একই সঙ্গে তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। খবর আউটলুক অন্যদিকে পারস্য নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, চলমান সংঘাতে প্রতিপক্ষকে বড় ধরনের আঘাত হানা হয়েছে এবং ইরান নিজেদের অবস্থানে অটল থাকবে। এদিকে জেরুজালেমে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলের অভিযোগ, পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর কাছাকাছি হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা আল-আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অফ দ্য হোলি সেপালকারের নিকটে অবস্থিত। একই দিনে ইরানের রাজধানী তেহরানেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারের বেশি হয়েছে। পাশাপাশি এস এন্ড পি ৫০০ সূচক ১.৫ শতাংশ কমেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র, কড়া বার্তা খামেনির

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতিতে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। এমন অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ মার্চ) দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামরিক অভিযান ধীরে ধীরে কমানোর বিষয়টি বিবেচনায় থাকলেও যুদ্ধবিরতির পথে হাঁটছে না ওয়াশিংটন। একই সঙ্গে তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। খবর আউটলুক অন্যদিকে পারস্য নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, চলমান সংঘাতে প্রতিপক্ষকে বড় ধরনের আঘাত হানা হয়েছে এবং ইরান নিজেদের অবস্থানে অটল থাকবে। এদিকে জেরুজালেমে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলের অভিযোগ, পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর কাছাকাছি হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা আল-আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অফ দ্য হোলি সেপালকারের নিকটে অবস্থিত। একই দিনে ইরানের রাজধানী তেহরানেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারের বেশি হয়েছে। পাশাপাশি এস এন্ড পি ৫০০ সূচক ১.৫ শতাংশ কমেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত