চেক পোস্ট

মূল পাতা

অপরাধ

মাধবপুরে অর্ধ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে অর্ধ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা ও ব্যবসায়ী শেখ মোঃ বাহার মিয়া (৩৫) বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্ধ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার সূত্রে জানা যায়, নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর (আলী নগর) গ্রামের মৃত উনু মিয়ার ছেলে শেখ মোঃ বাহার মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে “মা এন্টারপ্রাইজ” নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, ব্যবসার পুঁজি ও দলীয় প্রভাব দেখিয়ে তিনি বিভিন্ন সময়, রূপালী ব্যাংক (নোয়াপাড়া শাখা) থেকে ২৫ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক থেকে ১২ লাখ টাকা, বীজ অফিস থেকে ৬ লাখ টাকা, আশা ব্যাংক থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, টিএমএসএস থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, ইনডেভার থেকে ১ লাখ ২০ হাজার টাকা, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা থেকে ৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক (জগদীশপুর শাখা) থেকে ২ লাখ টাকা
ঋণ উত্তোলন করেন।

সূত্র জানায়, এসব ঋণ পরিশোধ না করেই ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তিনি সৌদি আরবে চলে যান।

স্থানীয়দের দাবি, শেখ বাহার মিয়ার নিজ নামে কোনো বসতভিটা বা কৃষি জমি নেই। তিনি একই ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ রহমত আলীর কন্যা মোছাঃ হাবিবা খাতুনকে বিয়ে করে শ্বশুর বাড়িতে (ঘরজামাই হিসেবে) বসবাস করছিলেন। বর্তমানে তার পরিবারের ভরণপোষণ করছেন শ্বশুর মোঃ রহমত আলী।

এদিকে নোয়াপাড়া ইউনিয়নের একাধিক সূত্র জানায়, বিদেশে ভালো ভিসার প্রলোভন দেখিয়ে কয়েকজনের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে।

অন্যদিকে অভিযোগ রয়েছে, ফেসবুকে মিথ্যা অপবাদ, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় শেখ বাহার মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে অর্ধ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত