চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ভয়ভীতির উর্ধেব থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভয়ভীতির উর্ধেব থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, (পিএসসি) বলেছেন, ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটের সময়ে সকল বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য অতন্ত্র প্রহরী হয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভয়ভীতির উর্ধেব থেকে যথাযথ দায়িত্ব পালন করবে। তিনি আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমুলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহাপরিচালক বলেন, আনসার সদস্যেদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এরকম সমাবেশ নির্বাচনের আগে এই প্রথম। পর্যায়ক্রমে সকল জেলায় সমাবেশ হবে। নয় লক্ষাধিক রেজিষ্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য থেকে পাচ লাখ ৬০ হাজার এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা রয়েছে। দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনকালীন সকল সদস্যকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাদের ওপর নির্ভর করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদি,জেলা কার্যালয়ের কমাড্যান্ট মো: মিনহাজ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে খুলনা জেলার ১১ হাজার আনসার ভিডিপি সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটি সরাসরি খুলনার তিনটি জেলায় সম্প্রচার করা হয়। পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমকর্তাদের সাথে মতবিনিময় করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভয়ভীতির উর্ধেব থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত