চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চেকপোস্ট পরিবারের গভীর শোক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চেকপোস্ট পরিবারের গভীর শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে চেকপোস্ট পত্রিকা পরিবার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

এক শোকবার্তায় চেকপোস্ট পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক শেখ শাহাউর রহমান বেলাল বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে তাঁর দৃঢ় অবস্থান ও আপোষহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে।”

শোকবার্তায় বলা হয়, প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিহিংসা ও দীর্ঘ কারাবাসের মুখেও বেগম খালেদা জিয়া কখনো নীতিগত অবস্থান থেকে সরে যাননি, যা একজন রাজনৈতিক নেতার জন্য বিরল দৃষ্টান্ত।

চেকপোস্ট পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চেকপোস্ট পরিবারের গভীর শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে চেকপোস্ট পত্রিকা পরিবার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

এক শোকবার্তায় চেকপোস্ট পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক শেখ শাহাউর রহমান বেলাল বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে তাঁর দৃঢ় অবস্থান ও আপোষহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে।”

শোকবার্তায় বলা হয়, প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিহিংসা ও দীর্ঘ কারাবাসের মুখেও বেগম খালেদা জিয়া কখনো নীতিগত অবস্থান থেকে সরে যাননি, যা একজন রাজনৈতিক নেতার জন্য বিরল দৃষ্টান্ত।

চেকপোস্ট পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত