বীরগঞ্জে বিএনপির নির্বাচনী সমাবেশে মনজুরুল ইসলামের জনসমর্থনের ডাক
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের যদুরমোড় এলাকায় সুজালপুর ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণের ঐক্যবদ্ধ ভোটেই বিএনপি বিজয়ী হবে।”
সমাবেশে সুজালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত