চেক পোস্ট

মূল পাতা

খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?
২০২৬ মৌসুমের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেতন না বাড়লেও কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে। গতবার চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার চারটি বেতন গ্রেডের চুক্তিতে ২৮ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ‘এ’ প্লাস গ্রেডে কোন ক্রিকেটার সুযোগ পাননি। ‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে এগারজন, ‘সি’ গ্রেডে ছয়জন এবং ‘ডি’ গ্রেডে সাতজন খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন। ‘এ’ গ্রেডের বেতন ধরা হয়েছে ৮ লাখ টাকা। এই গ্রেডে তিন ফরম্যাটের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে। গত বছর ‘এ’ প্লাস গ্রেডে শুধুমাত্র তাসকিনই ছিলেন। বেতন পেয়েছেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা। এছাড়া ‘বি’, ‘সি’, ও ‘ডি’ গ্রেডের বেতন যথাক্রমে- ৬, ৪ ও ২ লাখ টাকা। গত বছর ‘এ’ গ্রেডে ছিলেন মুশফিকুর রহিম। শুধুমাত্র টেস্ট খেলা মুশফিক এবার ‘বি’ গ্রেডে নেমে গেছেন। গত বছর ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিদ হাসান ও সাদমান ইসলাম। এবার ‘বি’ গ্রেডে আছেন তারা। গত বছর ‘ডি’ গ্রেডে ছিলেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ। এবার ‘সি’ গ্রেডে উন্নতি হয়েছে তাদের। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বেতন কাঠামো ও চুক্তি কার্যকর থাকবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা : গ্রেড ‘এ’ মাসিক বেতন আট লাখ টাকা : নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ গ্রেড ‘বি’ মাসিক বেতন ছয় লাখ টাকা : মুশফিকুর রহিম, মোমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। গ্রেড ‘সি’ মাসিক বেতন চার লাখ টাকা : সৌম্য সরকার, জাকের আলি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ। গ্রেড ‘ডি’ মাসিক বেতন দুই লাখ টাকা : সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত